কেন ব্যবসায় ইনভেস্ট করবেন?
আপনার যদি অলস টাকা পড়ে থাকে, তাহলে সময়ের সাথে সাথে তার প্রকৃত মূল্য কমতে থাকে। কিন্তু সেই টাকা যদি কোনো বাস্তব ব্যবসায় ব্যবহার করা হয়, তাহলে তা অর্থনীতিতে সক্রিয় ভূমিকা রাখে এবং বহু মানুষের উপকারে আসে।
একটি ব্যবসার সাথে আপনার মূলধন যুক্ত হলে ক্রেতা, বিক্রেতা, কর্মচারী, সরবরাহকারী ও ভোক্তাসহ অসংখ্য মানুষ নিয়মিতভাবে উপকৃত হয়। সেই অর্থের মাধ্যমে পণ্য উৎপাদন, সেবা প্রদান এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। আর ব্যবসা সফল হলে আপনিও তার লাভের অংশীদার হন এবং আপনার মূলধন বৃদ্ধির সুযোগ তৈরি হয়।
আপনি চাইলে নিজে ব্যবসা পরিচালনা করতে পারেন, অথবা আমাদের চলমান ব্যবসায় অংশীদার হতে পারেন। এতে আপনার অর্থ বাস্তব ব্যবসায় ব্যবহৃত হবে, মানুষের প্রয়োজন পূরণে ভূমিকা রাখবে এবং আল্লাহ চাইলে আপনিও বৈধভাবে লাভবান হবেন। ইনশাআল্লাহ।
আপনাদের ব্যবসায় ইনভেস্ট করা কতটা নিরাপদ?
আমাদের এটি একটি চলমান ও প্রতিষ্ঠিত ব্যবসা। দীর্ঘদিন ধরে সততা, আমানতদারিতা এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আমরা ব্যবসা পরিচালনা করে আসছি। ব্যবসার ভালো সময় যেমন দেখেছি, তেমনি কঠিন সময় ও বড় ধরনের চ্যালেঞ্জও মোকাবিলা করেছি। আল্লাহর রহমতে বিভিন্ন ক্ষতির পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতাও আমাদের রয়েছে।
এই অভিজ্ঞতা ও বাস্তব ব্যবসায়িক কার্যক্রমের ভিত্তিতে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার বিনিয়োগ যথাযথভাবে কাজে লাগিয়ে স্মার্ট প্রফিট বের করে আনতে পারব এবং আপনার মূলধনও নিরাপদ থাকবে ইনশাআল্লাহ।
স্বাভাবিক পরিস্থিতিতে এবং আল্লাহর রহমতে ব্যবসাকে নিরাপদ ও লাভজনকভাবে পরিচালনা করার সর্বোচ্চ চেষ্টা করা হবে, ইনশাআল্লাহ। লাভ হলে সবাই লাভের অংশীদার হবে, আর অপ্রত্যাশিত ক্ষতি হলে তা শরীয়াহর বিধান অনুযায়ী সবার মাঝে বন্টন করা হবে। এটাই একটি প্রকৃত ব্যবসায়িক অংশীদারিত্বের বৈশিষ্ট্য।
ইনভেস্ট করলে কত টাকা লাভ পাব?
এখানে আমরা পূর্ণ শরীয়াহসম্মত পদ্ধতি অনুসরণ করি। তাই নির্দিষ্ট পরিমাণ লাভ বা গ্যারান্টিযুক্ত রিটার্নের কোনো চুক্তি করি না। কারণ নির্দিষ্ট লাভের নিশ্চয়তা দেওয়া শরীয়াহসম্মত অংশীদারিত্বের নীতির পরিপন্থী। আমরা বিশ্বাস করি, সুদভিত্তিক লেনদেনে বরকত থাকে না এবং শেষ পর্যন্ত তা ধ্বংসের কারণ হয়।
ব্যবসায় ভবিষ্যতে কত লাভ হবে, তা একমাত্র আল্লাহই ভালো জানেন। তাই আমাদের সাথে অংশীদার হতে হলে বাস্তবসম্মত মানসিকতা নিয়ে আসতে হবে এবং লাভ-ক্ষতি উভয় সম্ভাবনাকেই গ্রহণ করার প্রস্তুতি থাকতে হবে।
আপনার বিনিয়োগকৃত অর্থ পূর্ণ আমানতদারিতার সাথে ব্যবসায় ব্যবহার করা হবে। ব্যবসায় লাভ হলে প্রকৃত লাভ অনুযায়ী পূর্বনির্ধারিত অনুপাতে লাভ বণ্টন করা হবে। আর ব্যবসায় ক্ষতি হলে শরীয়াহর বিধান অনুযায়ী সেই ক্ষতিও অংশীদারদের বহন করতে হবে।
অতীতের ব্যবসায়িক রেকর্ড (একটি ধারণা):
প্রতি ১ লক্ষ টাকায় বাৎসরিক গড়ে প্রায় ১,৫০০০ থেকে ২,৪০০০+ টাকা পর্যন্ত লাভ বণ্টন করা হয়েছে।
গত বছর লাভ হয়নি; বরং প্রায় ৩০,০০০ টাকা ক্ষতি হয়েছিল। তাই সে বছর কোনো লাভ বণ্টন করা হয়নি।
এ কারণে আমরা কখনো নির্দিষ্ট লাভের প্রতিশ্রুতি দিই না; বরং বাস্তব ব্যবসার প্রকৃত ফলাফলের ভিত্তিতেই লাভ-ক্ষতির অংশীদার হওয়ার আহ্বান জানাই।